ভারতের অভ্যন্তরে চার বাংলাদেশী নিহত
ভারতের অভ্যন্তরে চার বাংলাদেশী যুবক মঙ্গলবার নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বিডিআর সেক্টর কমান্ডার (চুয়াডাঙ্গা) লে.কর্নেল আবু সুফিয়ান তালুকদার এবং সেক্টর কমান্ডার (কুষ্টিয়া) কর্নেল দিদার বিডিনিউজকে জানান, তারা লোকমুখে এ খবর পেয়েছেন। তবে সরকারিভাবে বিএসএফ’র কাছ থেকে তারা এখনও কোন তথ্য পাননি।
নিহতরা হলেন- ইশরাত, নজেন, ইসমাইল ও খোকন।
তাদের সবার বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে।
স্থানীয়রা জানান, বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলার বেণীপুর সীমান্ত থেকে ভারতের ছয় কিমি ভেতরে নোনাগঞ্জ নামক স্থানে এ হত্যাকাণ্ড ঘটে।
