২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চক্ষু রোগের চিকিৎসার মান উন্নয়নে ‘ডিসপেন্সিং অপটিসিয়ান কোর্স’কে জনপ্রিয় করতে হবে: শিক্ষামন্ত্রী

চক্ষু রোগের চিকিৎসা ও সেবার মান উন্নয়নে ‘ডিসপেন্সিং অপটিসিয়ান কোর্স’কে আরও জনপ্রিয় করার মাধ্যমে এ খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক এমপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

ডিসপেন্সিং অপটিসিয়ান কোর্স বিষয়ক এক সেমিনারে সোমবার মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১৩ লাখ শিশুসহ প্রায় ৭০ লাখ মানুষ বিভিন্ন ধরনের চক্ষু রোগে ভুগছে। এদের অধিকাংশই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত বলে তিনি উল্লেখ করেন।

বিয়াম মিলনায়তনে অরবিস ইন্টারন্যাশনাল’র সহযোগিতায় স্টেট ইউনিভার্সিটি এবং বাংলাদেশ চশমা শিল্প ও বণিক সমিতির যৌথ উদ্যোগে  আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি চক্ষু রোগের চিকিৎসা সেবা সম্প্রসারণে সরকারের পাশাপাশি বেসরকারি ও সেবাধর্মী প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহ্বান জানান।

স্টেট ইউনিভার্সিটির উপাচার্য ড. এমএস ইলিয়াস ধামী’র সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মো. খায়রুল ইসলাম, স্টেট ইউনিভার্সিটি বোর্ড অব গভর্নরস এর ভাইস প্রেসিডেন্ট ডা. মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ চশমা শিল্প ও বণিক সমিতির সভাপতি জনাব মনজুরুল হক সিকদার বক্তব্য রাখেন।