২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের সকল হাসপাতাল ও ক্লিনিকে বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট স্থাপন করতে হবে : বন প্রতিমন্ত্রী

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের সকল হাসপাতাল ও ক্লিনিকে বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট স্থাপন করতে হবে। আগামী ১ জানুয়ারি থেকে কোনও হাসপাতাল বা ক্লিনিক অপরিশোধিত বর্জ্য উন্মুক্ত স্থানে ফেললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী সোমবার ‘চট্টগ্রামের পরিবেশ সমস্যা : আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। গণস্বাক্ষরতা অভিযান ও ইন্টিগ্রেটেড সোস্যাল ডেভলপমেন্ট এফোর্ট (আইএসডিই)র যৌথ উদ্যোগে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এই সেমিনরের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, শিগগিরই জাপানী একটি কোম্পানীর সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট গড়ে তোলা হবে। এছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুমতি পেলে ৪৫ দিনের মধ্যে শহরে দুই স্ট্রোক থ্রি হুইলার গাড়ি বন্ধ করে দেওয়া হবে।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএম নাজের হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মুহাম্মদ ইদ্রিস, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রি সাবেক সভাপতি হুমায়ুন মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. মোকতার আলম।