২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ মুসলিম পরিবারগুলোতে বেকারত্ব বেশি

ব্রিটিশ মুসলিম পরিবারগুলোকে বেকারত্ব ও দারিদ্র্য বেশি। ব্রিটিশ বেকার পরিবারগুলোর মধ্যে পরিচালিত এক সমীক্ষায় সাদা ও কালোদের মধ্যে তীব্র ব্যবধান সনাক্ত করা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 08:47 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান কার্যালয় (ওএনএস) পরিচালিত এ সমীক্ষায় আরও দেখা যায়, ভারতীয় উপমহাদেশের লোকদের ক্ষেত্রেও এ ধরনের বিভাজন রয়েছে। চাকুরির সুবিধার দিক থেকে ভারতীয়রা বাংলাদেশ ও পাকিস্তানের তুলনায় সুবিধাজনক অবস্থানে আছে।

সমীক্ষায় দেখা গেছে, ব্রিটিশদের মধ্যে ইসলামি চরমপন্থাজনিত সামাজিক অস্থিরতার কারণে কেবল ১৭ দশমিক চার শতাংশ পাকিস্তানি ও বাংলাদেশী পরিবার চাকুরে। এ সংখ্যা যে কোনও সম্প্রদায়ের তুলনায় খুবই কম।

পরিসংখ্যানে বলা হয়, বহুজাতিক সংস্কৃতির বিবেচনায় ব্রিটিশরা মার্কিনিদের মতো সদাচরণ করে না, যে কারণে তারা দারিদ্র্যের মধ্যে পতিত হচ্ছে।

ভারতীয় সম্প্রদায়ের মধ্যে শিখ ও হিন্দুরা সবচেয়ে এগিয়ে রয়েছে। তাদের মাত্র ১০ শতাংশ পরিবার সামাজিক সহায়তা নির্ভর। অথচ সেখানে সামাজিক সহায়তা নির্ভর সাদাদের পরিবার রয়েছে ১৫ দশমিক আট শতাংশ এবং গড়ে এ হার ১৬ দশমিক ছয় শতাংশ।

অপরদিকে বাংলাদেশী ও পাকিস্তানি পরিবারের মধ্যে (যাদের অধিকাংশই মুসলিম) ৩১ দশমিক সাত শতাংশ পরিবারই বেকার। এ হিসাব মতে, মোট বাংলাদেশী ও

পাকিস্তানিদের ৫০ দশমিক ছয় শতাংশ বয়স্ক লোকই বেকার বা আধা-বেকার।

ব্রিটেনে সাত লাখ ৪৭ হাজার পাকিস্তানি রয়েছে। তাদের মধ্যে বেকারত্বের হার খুব বেশি। ব্রিটেনের ১৪ দশমিক ছয় ভাগ বেকারই পাকিস্তানি। ব্রিটেনে বসবাসকারী দুই লাখ ৮২ হাজার বাংলাদেশীর মধ্যে এ বেকারত্বের হার আরও বেশি।

লেবার পার্টির বহুজাতিক সংস্কৃতি নীতিও ব্রিটিশ মুসলিমদের চাকরি ও দারিদ্র্যের মধ্যে ঠেলে রাখতে বাধ্য করছে। এতে করে সুবিধা লাভ করছে চরমপন্থিরা। এ ধরনের সামাজিক বিচ্ছিন্নতার কারণে সহজেই তারা চরমপন্থি কার্যক্রমে যোগ দিতে আগ্রহী হচ্ছে।