ঢাবি’র ফজিলাতুন্নেছা হলের কোন ছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থ নিলে সব ছাত্রীর হল ত্যাগের হুমকি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সকল আবাসিক শিক্ষককে অপসারনের দাবিতে ১৭ জুলাই ছাত্রীদের মিছিলে অংশ নেওয়ার জন্যে যদি কর্তৃপক্ষ কোনও ছাত্রীর বিরুদ্ধে শাস্তির পদক্ষেপ নেন তাহলে সকল ছাত্রী হল পরিত্যাগ করবে বলে হুমকি দিয়েছে।
বেগম ফজিলাতুনন্নেছা মুজিব হলের এক ছাত্রী বিডিনিউজকে বলেন, তারা বিষয়টি অবহিত করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে গিয়েছিল। বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে তারা জানতে পারে, বিক্ষোভ মিছিলে অংশগ্রহনকারি ছয় ছাত্রীর বরাদ্দকৃত সিট বাতিলের জন্য তদন্ত কমিটি সুপারিশ করেছে।
ছাত্রীরা উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সাথে দেখা করে এবং ওই ছাত্রীদের বিরুদ্ধে কোন প্রকার শাস্তিমূলক পদক্ষেপ না নেয়ার জন্য অনুরোধ জানায়। ছাত্রীরা উপাচার্যকে জানায়, তারা নৈতিক অধিকার আদায়ের জন্য মিছিল করেছে এবং তারা কোন শিক্ষকের সাথে অসদাচারন করেনি। উপাচার্যও ছাত্রীদের আশ্বস্ত করেন।
পরে প্রায় ২০০ ছাত্রী মুখে কলো কাপড় বেধে ক্যাম্পাসে মৌন মিছিল বের করে।
অন্যদিকে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির একজন সদস্য ১৩ দিনের মধ্যে চুড়ান্ত রিপোর্ট দাখিল করতে না পারায় পদত্যাগ করেছেন। যদিও কমিটিকে আরও ১০ দিনের সময় দেওয়া হয়েছিল।
কমিটির সদস্য সচিব অধ্যাপক সিদ্দিকুর রহমান বিডিনিউজকে বলেন, তারা সোমবার রিপোর্ট দাখিল করবেন।
