খুলনায় জাসাস সম্মেলনে সংঘর্ষে ২০ জন আহত
খুলনা মহানগরী জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতিক সংস্থা জাসাসের সম্মেলন অনুষ্ঠান স্থলে প্রতিপক্ষের দুই গ্রুপের সংঘর্ষে ২০ আহত হয়েছে।
এ সময় পুলিশ ছয় রাউন্ড রাবার বুলেট ও নয় রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
আহতদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শনিবার দুপুরে নগরীর জিয়া হলে জাসাস মহানগরীর
দ্বি বার্ষিক সম্মেলন শুরু হয়।
সম্মেলনে প্রধান বক্তা হিসাবে জাসাসের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বক্তব্যদানকালে শতাধিক সমর্থক নিয়ে উপস্থিত হন বিশেষ অতিথি আলী আজগর লবী এমপি। সম্মেলনে তার সমর্থকরা শ্লোগান দিলে প্রতিপক্ষ মঞ্জুÍ-মনা গ্রুপও শ্লোগান দেয়। এক পর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মঞ্জু-মনা গ্রুপের ২০/২৫ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুর ইসলাম মঞ্জু।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ও জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ তৈয়বুর রহমান।
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ছয় রাউন্ড রাবার বুলেট ও নয় রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
আহত নেতা কর্মীরা হলেন, স্বেচ্ছা সেবক লীগের আজিজুল হাসান দুলু, আক্তার, জাকির, মহিউদ্দিন, ওয়াহিদুজ্জামান দিলু, নজরুল ইসলাম বাবু, হারুনূর রশিদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ২০/২৫ জন নেতা কর্মী। এছাড়া সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্বাসও আহত হন।
মঞ্জু মনা গ্রুপের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সাবেক স্থানীয় যুবদল সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জহির ও কেন্দ্রীয় ছাত্র দলের নেতা চৌধুরী নাজমুল হুদার নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়েছে। এ অভিযোগ অস্বীকার করে মেয়র লবী গ্রুপের নেতৃবৃন্দ বলেন, মঞ্জু মনা গ্রুপের লোকজন সম্মেলন বানচাল করার জন্য পরিকল্পিতভাবে হাঙ্গামা সৃষ্টি করেছে।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আসার পর সম্মেলনের কাজ আবার শুরু হয়।
সংঘর্ষে আহতদের সঙ্গে নিয়ে মঞ্জু গ্রুপ খুলনা প্রেসক্লাবে এসে ঘটনার বিবরণ দেয়।
অপর দিকে লবী গ্রুপও লবীর রাজনৈতিক অফিসে সাংবাদিক সম্মেলন করে। সম্মেলনে মঞ্জু গ্রুপের নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানানো হয় ।
জাসাস সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় জাসাস সম্পাদক বাবুল আহমেদ।
