৭২ ঘন্টা গোসল না করে কাটালেন বিগ বচ্চন
কিংবদন্তির চলচ্চিত্র নায়ক অমিতাভ বচ্চনকে ৭২ ঘন্টা গোসল না করে থাকতে হলো।
মুম্বাইয়ের স্মরণকালের ভয়াবহ বন্যা সেখানকার রূপালী পর্দার বাসিন্দাদের বর্ণাঢ্য জীবনেও টেনে এনেছে দুর্ভোগ।
অমিতাভ পত্নী জয়া শুক্রবার জানান, তার স্বামী এবং ছেলে অভিষেককে মুম্বাইয়ের প্রতিক্ষায় তাদের জুহু হোমে বিদ্যুৎ ও পানি ছাড়া টানা ৭২ ঘন্টা কাটাতে হয়েছে।
শনিবার ভারতের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়, বিগ বচ্চনের ওই বাড়ির
নিচ তলা ও বেইজমেন্ট পাঁচ ফুট পানিতে তলিয়ে যায়। পানির স্তর ডাইনিং টেবিলের ওপর পর্যন্ত ওঠে। পাম্প দিয়ে পানি সরাতে সময় লাগে আট ঘন্টা।
