২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রোববার নারী ও শিশু নির্যাতন বিষয়ক সেমিনার

চট্টগ্রামে রোববার ‘বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 05:27 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

বেসরকারি উন্নয়ন সংস্থা ম্যাস লাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) নারী ও শিশু অধিকার বিষয়ক তথ্য কেন্দ্র এবং চট্টগ্রাম প্রেসক্লাব যৌথভাবে এ সেমিনারের আয়োজন করেছে।

রোববার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠেয় এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান।