২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিকার সিনিয়র কর্মী আব্দুল মালেকের মৃত্যুবরণ

প্রশিকার সিনিয়র কর্মী আব্দুল মালেক শনিবার সকালে সোহরাওয়ার্দী হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 04:24 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা এবং দুই পুত্র সন্তান রেখে গেছেন।

মিরপুরে প্রশিকা ভবন এবং মোহাম্মদপুর জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাজমহল রোড কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

আবুল মালেকের মৃত্যুতে প্রশিকা’র সভাপতি ড. কাজী ফারুক আহমেদ গভীর শোক প্রকাশ করেন। ১৯৮৭ সাল থেকে তিনি প্রশিকায় কর্মরত ছিলেন।