ভৈরব হাজী আসমত কলেজে অনার্স কোর্স চালুর দাবিতে মানব বন্ধন
ভৈরব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উদ্যোগে শনিবার সকাল দশটায় সর্বদলীয় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ভৈরব হাজী আসমত কলেজে অনার্স কোর্স চালুর দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এসময় ছাত্র-ছাত্রীরা আধা ঘন্টা ব্যাপী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।
এর ফলে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় থেকে উভয় পাশে প্রায় এক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, ১৯৪৭ সালে স্থাপিত ঐতিহ্যবাহী হাজী আসমত ডিগ্রি কলেজটির অবকাঠামো ও শিক্ষার মান অত্যন্ত উন্নত এবং দীর্ঘদিন ধরে অনার্স কোর্স চালুর দাবি থাকলেও কলেজটিতে অনার্স কোর্স চালু হচ্ছে না।
