২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া বিশ্বের ২৯তম শ্রেষ্ঠ ক্ষমতাধর নারী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিশ্বের ২৯ তম শেষ্ঠ ক্ষমতাধর নারী। ফোর্বস ম্যাগাজিন এ কথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 09:22 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

এটি ছিলো ফোর্বসের দ্বিতীয় বার্ষিক র‌্যাঙ্কিং যাতে বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করা হয়।

গত বছরের তালিকায় খালেদা জিয়ার অবস্থান ছিল ১৪ তম।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী কণ্ডোলিসা রাইজ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে নিজের অবস্থান অক্ষুন্ন রেখেছেন। গত বছর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকাকালেও তিনি র‌্যাঙ্কিংয়ে প্রথম হযেছিলেন।

চীনের ভাইস প্রাইম মিনিস্টার উ উই নিজের রানারআপ পজিশন ধরে রাখতে সমর্থ হয়েছেন।

এশিয়ার অপর বিখ্যাত নারী ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণপুত্রী গত বছর অষ্টম স্থানে থাকলেও এবছর নির্বাচনে হেরে গিয়ে প্রথম ১০ জনের মধ্যে তো নয়ই বরং তালিকা থেকেই ছিটকে পড়েছেন।

ভারতের কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। গত বছর তালিকায় তার অবস্থান ছিল তিন নম্বরে। কিন্তু মাত্র এক বছর পরেই প্রথম ১০০ জনের তালিকা থেকে তার নাম বাদ পড়ে গেছে।

অন্যদিকে, ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া অরোরা চার নাম্বারে এবং ইউক্রেনের প্রধানমন্ত্রী জুলিয়া তাইমোমেঙ্কো যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছেন।