২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর কর্মসূচি ঘোষণার আহ্বানে আইনজীবী নেতারা

দেশের বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সরকার পতনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণার আহবান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 02:55 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গনে শুক্রবার আইনজীবী সমন্বয় পরিষদ আয়োজিত মহাসমাবেশে বার অ্যাসোসিয়েশনের নেতারা এ আহবান জানান।

মহাসমাবেশের প্রথম অধিবেশনে প্রায় ২৫ টি জেলার বার অ্যাসোসিয়েশনের বর্তমান ও সাবেক সভাপতিরা বক্তব্য রাখেন।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি ব্যারিস্টার আমির উল ইসলাম মহাসমাবেশের প্রথম অধিবেশনে সভাপতিত্বে করেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অন্যান্য বার অ্যাসোসিয়েশনের নেতারা বিকেলের অধিবেশনে বক্তব্য রাখবেন। পরে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় কর্মসূচি ঘোষণা করা হবে।

বিচার বিভাগ পৃথকীকরণ, সততা, দক্ষতা ও মেধার ভিত্তিতে বিচারক নিয়োগ এবং বিচার বিভাগকে রাজনীতি মুক্ত করতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এই মহাসমাবেশের ডাক দেয়।