দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় ৪২ জন আহত
দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কে আমবাড়ি বালুপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে ৪২ জন আহত হয়।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা শুক্রবার একথা জানায়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ওই বাসের চালক একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধা সদর থানার সাব ইন্সপেক্টর আরজু মোহাম্মদ সাজদা (৩৫), আকরামুল (২৯), ফুলবাড়ি উপজেলার শিশির (১৮), আলী শাহ (৪৫), বিরামপুর উপজেলার মালেকাকে (৫৫) আশংকাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যান্য আহত যাত্রীরাও জেলার বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে ভর্তি রয়েছে।
