২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়নগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, নিহত ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কে বুধবার ভোরে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 06:37 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

এসময় ডাকাতদলের অস্ত্রের আঘাতে একজন নিহত এবং আরও ১১জন যাত্রী ছুরিকাহত হয়।

ভোর ৫টায় রূপগঞ্জ থানার ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো নামক স্থানে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল যাত্রীবেশে ঢাকা থেকে নরসিংদীগামী একটি বাসে ওঠে। বাসটি বরাবো পৌঁছলে ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে সর্বস্ব ছিনিয়ে নেয়। এসময় ডাকাতদলের ছুরিকাঘাতে ১২ যাত্রী আহত হয়।

আহতদের মধ্যে দীনেশ ভৌমিককে (৪২) ডাকাতরা বাস থেকে ছুঁড়ে ফেলে দেয়। পরে তাকে স্থানীয় মেডি হেলথ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত জয়নাল (২৮), কাওসার (৩০), আরিফ (৩২), মহসীন (২০) এবং আবুল হোসেন (৪০)কে রূপগঞ্জসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

শেষ খবর পাওযা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।