২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনের ৩ দিনব্যাপী সংলাপ শুরু

নাম সর্বস্ব ৩৮টি রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে মঙ্গলবার নির্বাচন কমিশন আয়োজিত তিনদিনব্যাপী সংলাপ শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 10:38 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

প্রথম দিনের সংলাপে নতুন ভোটার তালিকা প্রস্তুত কিংবা বর্তমান ভোটার তালিকার হালনাগাদের ব্যাপারে মতামত দেওয়ার জন্যে মোট ৭২ টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়।

অংশগ্রহণকারি ৩৮টি দলের মধ্যে ২৫টি দল নতুন ভোটার তালিকার পক্ষে এবং ১২ টি দল বর্তমান ভোটার তালিকা হালনাগাদের পক্ষে তাদর মতামত উপস্থাপন করে।

অন্যদিকে, নতুন আলোচ্য সূচি উপস্থাপন করায় এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনসহ তাদের ইস্যুর ওপর মতামত দেওয়ার কোনও সুযোগ না থাকায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-রব) সংলাপ বর্জন করে।

সংলাপে অংশগ্রহণকারি নাম সর্বস্ব দলগুলো নতুন ভোটার তালিকা প্রস্তুত বা বর্তমান ভোটার তালিকা হালনাগাদের মধ্যে কোনও পার্থক্যই তৈরি করতে পারেনি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং আরও দুই কমিশনার এমএম মুন্সেফ আলী এবং একে মোহাম্মদ আলী অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করতে ব্যস্ত রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে চুপ করানোতে ব্যস্ত ছিলেন।

নতুন ভোটার তালিকা প্রস্তুত অনেক ব্যয় সাপেক্ষ বিধায় সিইসি বর্তমান ভোটার তালিকা সংশোধনের পক্ষে বিভিন্ন যুক্তি তর্ক উপস্থাপন করেন।

তিনি বলেন, কিন্তু রাজনৈতিক দলগুলো চাইলে আমরা নতুন ভোটার তালিকা তৈরি করব।

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী বলেন, নির্বাচন কমিশন নতুন ভোটার তালিকা প্রস্তুত করতে চাইলে বর্তমান নির্বাচনী আইনের সংশোধন করতে হবে।

তিনি আরও বলেন, সংবিধানের কথা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে।

অপর নির্বাচন কমিশনার মুন্সেফ আলী বর্তমান ভোটার তালিকা সংশোধনের পক্ষে মতামত দেন। তিনি বলেন, প্রয়োজন হলে নতুন ভোটার তালিকা প্রণয়ণের সুযোগও রয়েছে।

চার বিরতির পর জাতীয় পার্টির (মঞ্জু) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম নতুন ভোটার তালিকা সম্পর্কে তার দলের অবস্থান ব্যাখ্যা করেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত ১১৭টি দল সংলাপে অংশ গ্রহণের জন্যে তালিকাভুক্ত হয়েছে।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন বিরোধী দল গুলো দ্বিতীয় দিনে সংলাপে বসার কথা। এর মধ্যে আওয়ামী লীগের জন্যে সময় নির্ধারণ করা হয়েছে বিকেলের অধিবেশনে। সকালের অধিবেশনে বসার কথা রয়েছে জাতীয় পার্টির (এরশাদ)।

শেষ দিন ২৮ জুলাই বিএনপি ও জোট শরিকরা সংলাপে বসবে।

২৫ টি রাজনৈতিক দলেল পক্ষ থেকে যারা যারা নতুন ভোটার তালিকার পক্ষে তারা হচ্ছেন, জাতীয় পার্টির (মঞ্জ) সাধারণ সম্পটাদক শেক শহিদুল ইসলাম, ন্যাশনাল ডেমক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম, মুর্তজা, প্রগেসিভ পার্টির এ্যডভোকেট মোহাম্মদ নোমান, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস’র ভারপ্রাপ্ত সভাপতি, সুশিল সমাজের খাদিজা, বাংলদেশ সর্বহারা পার্টির ওযাহিদুজ্জামান, জাতীয় দেশপ্রেমিক দলের কৃষ্ণ দাস শিকদার, বালাদেশ মুসলিম লীগের (জমির আলী) নুরুজ্জামান, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের সভাপতি আমিনুজ্জামান, ন্যাপ (ভাসানি) সভাপতি মিসির আহমেদ ভঁইয়া, ন্যাপ (ভাসানি-মোস্তাক ), সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলনের চেয়ারম্যান জাকির আহমেদ, কৃষক মোহাম্মদ সাদেক, বাংলাদেশ রিপাবলিকান পার্টির ওলিওল ইসলাম ছক্কু মিয়া, বাংলাদেশ পিপলস পার্টির সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান, নেজামি ইসলামী পার্ঠির তিন অংশের একটির প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুল লতিফ, সংগঠনের আরেক অংশের মহাসচিব আব্দুর রশীদ মজুমদার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাংগটনিক সম্পাদক আব্দুস ছামাদ, বাংলাদেশ মুসলিম লীগ (গফুর) মহাসচিব লতিফ পালোয়ান, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নুরুল হুদা ফয়েজি, বাংলাদেশ ইসলামী বিপ্লবী আন্দোলনের মহাসচিব জিয়াউল হাসান, ভোটার তালিকা হালনাগাদ করার পক্ষে যে ১২ টি দল মতামত দিয়েছে তারা হলো-ইউনাইটেড পিপলস পার্টির মোফজ্জল হোসেন কলিম, তফসিলি জাতি ফেডারেশনের সভাপতি স্বপন কুমার মন্ডল, লিবারেল পার্টি বাংলাদেশের মহাসচিব আফজাল হক, জাতীয় পিপলস পার্টির সভাপতি আব্দুল হাই, বাংলাদেশ বাস্তুহারা পরিষদের শহিদুল ইসলাম জমাদার, জাতীয়তাবাদী আওয়ামী লীগের (মোস্তফা) মোস্তফা আল্লামা, লিবারেল ডেমক্রেটিক পার্টির এমএ সুলতান, জাতীয় পার্ঠির (মঞ্জ) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, জাতীয় দরিদ্র পার্টির অধ্যাপক দ্বীন মোহাম্মদ ভুঁইয়া, ফরোয়ার্ড পার্ঠির আহ্বায়ক মোস্তফা আমীন, বাংলাদেশ মুসলিম লীগ (ইউসুফ) সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ শ্রমিক ঐক্যের এসএম আকরাম, বঅংলাদেশ ইসলামী পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মবিন।