২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সভা নিষিদ্ধ ঘোষণার নিন্দায় ছাত্রফ্রন্ট

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি খালেকুজ্জামান লিপন এবং সাধারন সম্পাদক মোশাররফ হোসেন সোমবার এক যুক্ত বিবৃতিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

তারা বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সকল গণতান্ত্রিক শক্তিকে সাথে নিয়ে এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত রুখে দেবে। ইতোমধ্যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্ররা কর্মসূচি পালন করেছে।

তারা ছাত্র রাজনীতিসহ জনগণের যে কোন মৌলিক অধিকার বিরোধী সব রকম চক্রান্ত প্রতিহত করার জন্য গণতন্ত্রকামী জনসাধারণের প্রতি আহবান জানান।