নেপালে বিষাক্ত মাশরুম খেয়ে ১০ জনের মৃত্যু
বিষাক্ত মাশরুম খেয়ে নেপালে একই পরিবারের ৫ জন সহ মোট ১০ জনের মৃত্যু ঘটেছে। অসুস্থ অবস্থায় ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
নেপালের দক্ষিন পশ্চিমাঞ্চলীয় একটি শহরে ট্র্যাজিক এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাজধানী কাঠমান্ডু থেকে ২৮০ কিমি দক্ষিন পশ্চিমের তানসেন জঙ্গল থেকে বিষাক্ত মাশরুম আহরণ করে খাওয়ার পর শনিবার বিকেলে চারজন এবং রবিবার আরও ৬ জন মারা যায়।
হাসপাতালে থাকা ১২ জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। পুলিশ ঘটনা তদন্ত করছে।
স্থানীয় লোকজনকে বন্য মাশরুম না খাওযার জন্য পরামর্শ দিয়ে মাইকিং করা হচ্ছে।
