নওগাঁর সীমান্তপথে পুশইনকৃত ৮ ভারতীয়কে বিডিআর-এর পুশব্যাক
নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তপথে শনিবার ভোরে বাংলাদেশে বিএসএফ’র পুশইন করা আট ভারতীয় নারী, পুরুষ ও শিশুকে ২৪ ঘন্টার ব্যবধানে ভারতে পুশব্যাক করেছে বিডিআর।
নওগাঁর ২৮ রাইফেল ব্যাটেলিয়ন হাবিলদার আব্দুল মালেকের নেতৃত্বে বিডিআর রোববার ভোর সাড়ে ৩টায় পুশইন করা ওই আট ভারতীয় নাগরিককে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের ২৪৪ নম্বর পিলারের পাশ দিয়ে পুশব্যাক করেছে।
বিডিআর সূত্রে জানা গেছে, সোমবার ভারতীয় পুলিশ দিল্লির নিজামপুর এলাকা থেকে বাংলা ও হিন্দিভাষী আট জনকে আটক করে বিএসএফ-এর হাতে তুলে দেয়। বিএসএফ শনিবার তাদের নওগাঁর বামনপাড়া সীমান্তফাঁড়ির ১৪৪ নম্বর পিলারের পাশ দিয়ে বাংলাদেশে ঠেলে দিলে বিডিআরও পরে তাদের ভারতে পুশব্যাক করে।
