২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় প্রান্তিক জেলেদের জন্য বরাদ্দকৃত টাকা ও চাল বিতরণে অনিয়মের অভিযোগ

বরগুনার প্রান্তিক জেলেদের নামে বরাদ্দকৃত টাকা ও চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। টাকা ও চাল বিতরণে দলীয়করণ ও লুটপটের অভিযোগ আনেন ভুক্তভোগীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 09:48 AM

Updated : 26 Apr 2022, 05:54 PM

জানা যায়, বরগুনার উপকূলীয় অঞ্চলে জাটকা নিধনকারী পোনা শিকারীদের জাল বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে পুড়িয়ে ফেলা হয়ে থাকে। এসব ক্ষতিগ্রস্ত প্রান্তিক জেলেদের সাহায্যার্থে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ৩২ হাজার জেলের মাঝে বিতরণের জন্য ২০ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হলেও ক্ষতিগ্রস্ত জেলেরা অনিয়মের কারণে বঞ্চিত হয়েছেন।

এদিকে টাকা ও চাল লুটপাট করা হলেও বিতরণকৃত তালিকা এখনও অফিসে জমা হয়নি।

ভূক্তভোগী জেলেরা বিডিনিউজকে জানান, সরকারি দলের নেতা কর্মীরা কতিপয় জেলেকে লোক দেখানো টাকা ও চাল বিতরণ করে অর্ধেকেরও বেশি ভূয়া তালিকা দাখিল করে বরাদ্দকৃত চাল টাকা লুটপাট করে নিয়েছে।

যাদেরকে চাল ও টাকা দেওয়া হয়েছে, তারাও বরাদ্দের অর্ধেক পেয়েছে।