২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিঅ্যান্ডটি কর্মকর্তারা অবরুদ্ধ: চেয়ারম্যান মাস্টার রোলভুক্ত কর্মচারিদের আশ্বস্ত করলেন

টিঅ্যান্ডটি মাস্টার রোলভুক্ত কর্মচারিরা শনিবার রাত ৮ টা ৩০ পর্যন্ত পরিবাগ অফিসে তাদের দাবি আদায়ের জন্য টিঅ্যান্ডটি কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 10:22 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

এর আগে বাংলাদেশ টেলিফোন মাস্টার রোল শ্রমিক-কর্মচারি দলের ব্যানোরে সারাদেশের প্রায় দুহাজারেরও বেশি কর্মচারি ওয়ার্ক চার্জের অধীনে নিয়মিত নিয়োগের দাবিতে সকাল থেকেই পরিবাগ অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।

পরে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মালেক আখন্দ দুই মাসের মধ্যে তাদেরকে ওয়ার্ক চার্জের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন।

এ ব্যাপারে টিঅ্যান্ডটি চেয়ারম্যান এবং শ্রমিক-কর্মচারি দলের চেয়ারম্যান আবুল কাশেম মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়।

আবুল কাশেম বলেন, ২০ থেকে ২৫ বছর ধরে টিএন্ডটিতে চাকরি করলেও তাদের চাকরির কোনও নিরাপত্তা নেই।

কমপক্ষে তিন হাজার কর্মচারি টিঅ্যান্ডটিতে মাস্টার রোলে চাকরি করে।