২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে বোমা হামলা হামলায় ইউপি চেয়ারম্যান আহত

নড়াইলে সন্ত্রাসীদের বোমা হামলায় গুরুতর আহত হয়েছে শেখহাটি ইউনিয়নের চেয়ারম্যানসহ একজন ইউপি মেম্বার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 04:08 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

আহত চেয়ারম্যান মোহাম্মদ অলিয়ার রহমান (৪০) বর্তমানে আশংকাজনক আবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন। আহত অপরজন একই ইউনিয়নের মেম্বার শ্রীবাস অধীকারি (৩৫) ।

সূত্র জানায়, চেয়ারম্যান অলিয়ার ও তার সঙ্গী মেম্বার শ্রীবাস শুক্রবার শালিস শেষে মোটর সাইকেল সাইকেলে করে বাড়ি ফেরার পথে রাত পৌনে আটার দিকে শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎপেতে থাকা সন্ত্রাাসীরা তাদের লক্ষ্য করে দু’টি শক্তিশালী হাত বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে চেয়ারম্যানের ডানহাতসহ দু’জনের শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে।