২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাপী মার্কিন আগ্রাসনের ৬০ বছর, ধারাবাহিক রিপোর্ট (পর্ব-১)

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী যে আগ্রাসন শুরু করেছে তার সর্বশেষ নগ্ন রুপ প্রকাশ পেয়েছে ইরাক যুদ্ধে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 05:41 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বিশ্বব্যাপী সন্ত্রাস দমন আর গণতন্ত্র প্রতিষ্ঠার নামে মার্কিনিদের এসব আগ্রাসনের কারণে প্রাণ হারাতে হয়েছে অগণিত নিরীহ জনগণকে। মার্কিনিদের সেই আগ্রাসন নিয়ে জনপ্রিয় আরবভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল জাজিরা একটি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে ।

ক্ষমতা আর নিজেদের স্বার্থ প্রতিষ্ঠিত করতে মার্কিনিরা কোন স্থানে সরাসরি হামলা চালিয়েছে আবার কখনো দিয়েছে সামরিক বা আর্থিক মদদ। নিজেদের প্রয়োজনে অনেক দেশের নির্বাচিত নেতাদের হত্যা করে বা সামরিক ক্যু ঘটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তারা। আর এসবের কারণে বলি হতে হয়েছে অসংখ্য নিরীহ জনগণকে। মার্কিনিদের এসব অনাচার নিয়েই আল জাজিরার এ ধারাবাহিক প্রতিবেদন।

প্রতিবেদনটি ধারাবাহিকভাবে তুলে ধরা হল:

দ্বিতীয় বিশ্বযুদ্ধচলাকীন সময়ে ১৯৪৫ সালের ৬ আগস্ট এবং ৯ আগস্ট মার্কিনিরা জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা বর্ষন করে বিশ্বের সবচেয়ে ভয়াবহতম ধ্বংসযজ্ঞ চালিয়ে জাপানকে পরিণত করে মৃত্যুপুরিতে। এরপর জাপান দখল করে দেশটির সেনাবাহিনীকে অকার্যকর করে মার্কিনিরা। দেশটির বর্তমান গণতান্ত্রিক কাঠামোও মার্কিনিদের দ্বারাই পরিচালিত।

১৯৪৫ সালে উত্তর কোরিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া দখল করে এবং পরে জাতিসংঘের মাধ্যমে দেশটির নির্বাচন পর্যবেক্ষণের মাধ্যমে দেশটির সরকারকে তাদের তাবেদার করে গড়ে তোলে।

১৯৪৭ সালে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তারা তুর্কি এবং গ্রিসকে প্রায় ৪০০ মিলিয়ন ডলারের আর্থিক এবং সামরিক সহায়তা দেয়।

১৯৪৮ সালে ইতালিতে যাতে সমাজতন্ত্রীরা ক্ষমতায় আসতে না পারে সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ নানাভাবে দেশটির নির্বাচনকে প্রভাবিত করে এব গোপণে টাকার বিনিময়ে সাম্রাজ্যবাদীদের জন্য ভোট কিনতে থাকে ।

১৯৪৮ থেকে ১৯৫১ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন দেশে ক্ষমতা প্রসারের উদ্দেশ্যে মার্শাল প্ল্যানের আওতায় ব্যাপক অর্থনৈতিক সাহায্য দিতে থাকে যদিও সমাজবাদী দেশগুলো সে সাহায্য নেয়নি। মার্শাল প্ল্যানের সাহায্য দেয়ার উদ্দেশ্য ছিল একটাই যেন মার্কিনিরা এদেশগুলোর সরকারকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে।

১৯৫০ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত কোরিয়া যুদ্ধ চলাকালীন সময়ে মার্কিনিরা দক্ষিণ কোরিয়াকে নানাভাবে সামরিক সহযোযিতা দেয়।

১৯৫৩ সালে ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রীকে অপসারনের জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ব্রিট্রিশ গোয়েন্দা সংস্থা এমআই-৬ যৌথভাবে দেশটিতে সামরিক ক্যু ঘটায়।

১৯৫৬ সালে চীনে বেশ কয়েকটি বোমা হামলার জন্য তিব্বতের কয়েকটি গেরিলা সংগঠনকে সামরিক এবং আর্থিক সহায়তা দেওয়া হয়।

১৯৫৯ সাল থেকে ১৯৬৩ সাল পর্যন্ত ইরাকের প্রেসিডেন্ট জেনারেল আবুল করিম কাশেমকে হত্যার জন্য মার্কিন বাহিনী পরপর দু’বার হত্যা প্রচেষ্টা চালায় এবং দ্বিতীয়বারের মাথায় সফল হয়।

১৯৬১ সালে কঙ্গোর প্রেসিডেন্ট প্যাট্রিক লুবাম্বাকে হত্যার চেষ্টা করে তারা।

একই সময়ে ডোমিনিকান রিপাবলিকের রাফায়েল ট্রুজিলোকে হত্যার সাথে জড়িত সিআইএ।

১৯৬৩ সালে ইকুয়েডরের নেতা জোসে মারিয়াও ক্ষমতাচ্যুত হয় মার্কিনিদের মদদে।

একই বছরে ভিয়েতনামের প্রেসিডেন্ট নিগো দিনো দিমের বিরুদ্ধে একটি সামরিক ক্যুর পেছনে সরাসরি জড়িত তারা।

১৯৬৪ সালে ব্রাজিলের নেতা জোয়া গোয়ালার্তকে ক্ষমতাচ্যুত করে মার্কিনিরা।

১৯৬৫ সালে ইন্দোনেশিয়া থেকে দেশটির স্থপতি সুকর্নোকে ক্ষমতাচ্যুত করে সুহার্তোকে ক্ষমতায় বসানোর ক্ষেত্রে তারাই মূল ভূমিকা পালন করে। এ জন্য ইন্দোনেশিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস সামরিক এবং আর্থিক সহায়তা দেয়।

১৯৬৫ সালে সিআইএ একটি সামরিক ক্যু ঘটিয়ে কঙ্গোতে জোসেফ মোবুতুকে ক্ষমতায় বসায়।

১৯৬৬ সালে ঘানার নেতা কাওমি নক্রুমাকে ক্ষমতাচ্যুত করতে সামরিক ক্যু ঘটাতে মদদ দেয় মার্কিনিরা।

১৯৬৭ সালে তারা ফিলিস্তিনে ইসরাইলিদের অবৈধ দখলের বিরুদ্ধে ছয়দিনের যুদ্ধে ইসরাইলকে সবধরনের সামরিক সহায়তা দেয়।

একই বছর বলিভিয়ায় একটি সামরিক ক্যু ঘটানোর চেষ্টা করে মার্কিনিরা।

১৯৬৮ সালে মেক্সিকোর গনহত্যার সাথে জড়িত মার্কিনিরা। এ বছরই তারা লাওস এবং কম্বোডিয়ায় হোচিমিনের সমর্থকদের উপর হামলা চালায়।