ভারতে এক মেয়ে শিশুর সাথে কুকুরের বিয়ে
পশ্চিমবঙ্গে এক মেয়ে শিশুকে একটি কুকুরের সাথে বিয়ে দেওয়া হয়েছে।
শিশুটির বাবা তার মেয়ের অকালে দাঁত ওঠায় ভীত হয়ে শয়তানের নজর থেকে রক্ষা পেতে এ উদ্যোগ নেন।
হুগলী জেলার পোলবা গ্রামের মাত্র ছয় মাস বয়সী দিশাকে সোমবার হিন্দু রীতি অনুসারে একটি পমি কুকরের সাথে বিয়ে দেওয়া হয়।
‘অন্ন প্রাসন’ বা মুখেভাতের আগেই মেয়েটির দাঁত ওঠায় তার ‘মঙ্গলের জন্য’ এ বিয়ে দেওয়া হয়।
এক প্রতিবেদনে জানা যায়, দিশার বাবা কমলেন্দু মুখোপাধ্যায় আদালতে কাজ করেন এবং সে কয়েকজন ধর্মগুরুর পরামর্শ অনুযায়ী এ বিয়ে দেন। বিয়ে উপলক্ষে তিনি প্রায় ৪০ হাজার রুপী ব্যয় করেন।
বিয়ের অনুষ্ঠানে কুকুরটিকে একটি ফুলের মালা পরানো হয়। এখন থেকে ওর দেখাশুনা করবে নতুন ‘কুটুম্বরা’।
মেয়েটির মা এ রীতির বিপক্ষে থাকলেও তার কথায় কান দেওয়া হয়নি।
