সুন্দরবনে বাঘের থাবায় জেলে নিহত
সুন্দরবনের কাঠিকাটা এলাকায় গহীন জঙ্গলে বাঘের থাবায় এক জেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, একদল জেলে সুন্দরবনের গহীনে চিংড়ি পোনা সংগ্রহ করতে গেলে মানুষ খেকো একটি রয়েল বেঙ্গল টাইগার শাহাজানের (২০) উপর হামলা করে। বাঘটি তাকে ধরে টেনে হেচড়ে বনের ভিতর নিয়ে যায়। পরে তার সঙ্গীরা শাহাজানের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে।
নিহত শাহাজানের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামে।
