২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ৫টি তুলার গুদাম ভস্মীভূত

সিদ্ধিরগঞ্জ গোদনাইল বাজারে আগুন লেগে ৫টি তুলার গুদাম ভস্মীভূত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 12:35 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোদনাইল বাজারের একটি তুলার গুদামে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার তুলা পুড়ে গেছে বলে গুদামের মালিকরা জানিয়েছেন।