পাতা জাতীয় সবুজ সবজি চোখের ছানি পড়া প্রতিরোধ করে
পাতা জাতীয় সবুজ সবজি খাওয়ার মাধ্যমে বৃদ্ধ বয়সের চিরপরিচিত চোখের ছানি পড়া রোগের ঝুঁকি কমানো যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটি অব কলম্বাসের গবেষকরা এ তথ্য জানিয়েছেন।
তারা দেখিয়েছেন, সবুজ পাতাযুক্ত সবজিতে প্রচুর পরিমাণে লুটিয়েন ও জিয়াক্সানথিন নামের অ্যান্টিওক্সিডেন্ট রয়েছে। চোখের ছানি পড়া সূর্যের অতিবেগুনি রশ্মির কার্যক্ষমতা এই অ্যান্টিওক্সিডেন্ট হ্রাস করে।
যে কারণে দৃষ্টিশক্তি লোপ পায়, চোখের ছানি পড়া রোগ তার মধ্যে অন্যতম।
চোখের প্রোটিনগুলো যখন জমাট বাঁধতে থাকে তখনই চোখের ছানিপড়া রোগ দেখা দেয়। জমাট বাঁধা প্রোটিন চোখে দুধের মতো সাদা এক ধরনের প্রলেপ তৈরি করে। এই প্রতিবন্ধকতাই দৃষ্টিক্ষমতা হ্রাস করে।
গবেষণায় দেখা গেছে, যত বেশি সূর্যরশ্মি মোকাবিলা করা হবে, ছানিপড়া রোগের ঝুঁকি তত বেড়ে যাবে। যেসব খাবারে প্রচুর পরিমাণে লুটিয়েন ও জিয়াক্সানথিনের থাকে, সেসব খাবার গ্রহণ করে চোখের প্রোটিন জমাট বাঁধা প্রতিহত করা যায়।
গবেষকরা বলেছেন, যারা বেশি পরিমাণে ফলমূল ও সবুজ পাতাযুক্ত সবজি গ্রহণ করে, তাদের চোখের ছানিপড়া রোগের ঝুঁকি কম। লুটিয়েন ও জিয়াক্সানথিন সমৃদ্ধ সবজির মধ্যে রয়েছে পালং শাক, বাঁধাকপি ও লেটুস পাতা।
