২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন বিপন্ন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের চৌমুহনী গ্রামের এক হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে গৃহবধূ মুর্শিদা বেগমের (২৬) জীবন বিপন্ন হতে চলেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 10:38 AM

Updated : 26 Apr 2022, 05:54 PM

জানা যায়, ১ জুন সন্ধ্যায় শরীরে প্রচণ্ড জ্বর ও ব্যথা নিয়ে মুর্শিদা অজ্ঞান হয়ে পড়ে। তার স্বামী রঞ্জু মিয়া চিকিৎসার জন্য পার্শ্ববর্তী এলাকার হাতুড়ে ডাক্তার আমিনুর রহমানকে ডেকে আনে। ডাক্তার আমিনুর কোন কিছু বিচার-বিবেচনা না করেই জ্ঞান ফেরানোর কথা বলে মুর্শিদার ডান হাতের কবজির নিচে একটি ইঞ্জেকশন দেয়। এসময় অসহ্য যন্ত্রনায় মুর্শিদা চিৎকার করে ওঠে ও ছটফট করতে থাকে। তাৎক্ষণিকভাবে তার হাতের নিচের অংশ কালো হয়ে যায়।

হাতুড়ে ডাক্তার অবস্থা বেগতিক দেখে সেখান থেকে সটকে পড়ে।

পরদিন মুর্শিদাকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে চিকিৎসকরা রংপুর নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

দরিদ্র রঞ্জু মিয়া উপায়ন্তর না দেখে সর্বস্ব বিক্রি করে স্ত্রীকে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করে। কিন্তু ততক্ষণে মুর্শিদার হাতে পচন ধরে গেছে। চিকিৎসকরা রঞ্জু মিয়াকে মুর্শিদার হাতের কবজি থেকে কেটে ফেলার পরামর্শ দিয়েছে।