২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার সকালে বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে উদ্ধার হওয়া বাংলাদেশী নাগরিক মতিউর রহমান ভূঁইয়া (১৮) আগরতলার ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতালে বুধবার মারা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 09:37 AM

Updated : 26 Apr 2022, 05:54 PM

শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তার লাশ হস্তান্তর করবে।

বিডিআর সূত্র জানায়, সোমবার সকাল আটটার দিকে বিএসএফ আখাউড়ার হীরাপুরা সীমান্তের ২০২১ এর ৬ নং সাবপিলার বরাবর আগরতলার লংকামোড়া থেকে বিএসএফ জোয়ানরা বাংলাদেশী নাগরিক মতিউর রহমানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আগরতলার ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে। মতি হীরাপুর গ্রামের হাসেম ভূঁইয়ার ছেলে। বুধবার হাসপাতালে মারা গেলে বিএসএফ বিষয়টি ১ রাইফেল ব্যাটেলিয়নকে জানালে বিডিআর মতিউরের নাম ঠিকানা নিশ্চিত হয়ে লাশ গ্রহণের সম্মতি জানায়।

এদিকে মতিউরের আকস্মিক নিখোঁজ হওয়ার ব্যাপারে তার পিতা আখাউড়া থানায় একটি জিডি করেছেন।