ফায়ারিং স্কোয়াড থেকে দুই বাংলাদেশীকে রক্ষায় বাহরাইনের আদালতে বাংলাদেশ সরকারের আবেদন
বাহরাইনে এক গৃহবধূকে হত্যার দায়ে সাজাপ্রাপ্ত দুই বাংলাদেশীর শাস্তির মাত্রা কমানোর জন্যে বাংলাদেশ সরকার বাহরাইনের আদালতে আবেদন করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বৃহস্পতিবার জানায়, বাংলাদেশী মিশন বাহরাইনে আইনজীবীদের সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছে এবং সাজাপ্রাপ্ত বাংলাদেশীদের শাস্তি কমানোর জন্যে বাহরাইন আদালতে আপিল করা হয়েছে।
গত ১০জুলাই বাহরাইনের আদালত টাকা চুরির জন্যে সেখানকার স্থানীয় এক গৃহবধূকে হত্যার দায়ে দুই বাংলাদেশীকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছেন।
বাংলাদেশীরা কুড়ালের আঘাতে বাহরাইনের দুই সন্তানের জননী লতিফা আব্দুল্লাহ আব্দুল আজিজের মাথার খুলি ভেঙ্গে ফেলে তাকে হত্যা করে।
হাইকোর্টের বিচারক আব্দুলরহমান আল সাইদ এ হত্যাকাণ্ডকে বাহরাইনে তার দেখা সবচেয়ে নৃশংস অপরাধ।
মৃতুদণ্ডাদেশপ্রাপ্ত বাংলাদেশীরা হলো আব্দুল আজিজের গৃহপরিচারিকা জেসমিন আনোয়ার হোসেন (২৩) এবং তার সহযোগী মোহাম্মদ হেলালউদ্দিন (৩৩)।
২০০৪ সালের ২০ নভেম্বর আব্দুল আজিজের রক্তাক্ত দেহ পূর্ব রিফার বুহেয়ারে তার বাসার নিকটবর্তী মুরগীর খামার থেকে উদ্ধার করা হয়।
বিচারক বলেন, হোসন এবং হেলালউদ্দিন গৃহবধূকে হত্যা করেছে কারণ তারা মনে করেছিল, তার কাছে প্রচুর সোনা এবং অর্থ গচ্ছিত রয়েছে। কিন্তু তারা পেয়েছে খুবই সামান্য।
তিনি আরও বলেন, ফায়ারিং স্কোয়াডে আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কিন্তু এ আদেশের বিপরীতে আপীল করা যাবে।
জেসমিন এবং হেলালউদ্দিনের পরিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে তাদের বাঁচিয়ে রাখার ব্যাপারে আবেদন করে।
