শিক্ষিকাদের পোশাক বিষয়ে বাধ্যবাধকতা নেই : পোশাক বিতর্কে পশ্চিমবঙ্গের মাধ্যমিক শিক্ষা মন্ত্রী
পশ্চিমবঙ্গের একজন স্কুল শিক্ষিকার সালোয়ার কামিজ পরে স্কুলে আসার ঘটনায় সৃষ্ট বিতর্কে পশ্চিমবঙ্গের এক মন্ত্রী বলেছেন, পোশাকের ব্যাপারে এখানে কোন বাধ্যবাধকতা নেই।
পশ্চিমবঙ্গের মাধ্যমিক স্কুল মন্ত্রী কান্তি বিশ্বাস বুধবার এই ঘোষনা দেন।
কলকাতার সীমান্ত অঞ্চল সোনারপুরের প্রসাদপুর ভাগ্যধর বিদ্যানিকেতন স্কুলের নতুন শিক্ষিকা সুদেষ্ণা চ্যাটার্জি সালোয়ার কামিজ পড়ে স্কুলে আসলে কয়েকজন পুরুষ শিক্ষক এর প্রতিবাদ করেন।
শিক্ষকরা শেষ পর্যন্ত সুদেষ্ণার বিরুদ্ধে প্রচারণা চালাতে থাকেন। তারা সুদেষ্ণাকে শাখা-সিদুর সহ সনাতনি বাঙ্গালী পোষাক শাড়ি পড়ে স্কুলে আসতে বলেন।
সেলোয়ার কামিজ মূলত উত্তর ভারতীয় পোষাক। পরবর্তিতে পশ্চিম বাংলায় এর অনুপ্রবেশ ঘটে। সেখানে শাড়ি হচ্ছে সনাতনি পোষাক। সুদেষ্ণা বিবাহিত এবং এক কন্যা সন্তানের জননী।
এদিকে স্কুলের অন্যান্য নারী শিক্ষক ও প্রধান শিক্ষক আব্দুর রফিক সুদেষ্ণাকে সমর্থন করেন।
সুদেষ্ণা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে পুরুষরা ধুতি ও কোর্তা’র বদলে শার্ট প্যান্ট পরছে। সেখানে নারীদের কেন সনাতনি ভারতীয় পোষক পরতে হবে ?
জানুয়ারীতে উত্তর কলকাতার একজন স্কুল শিক্ষিকাকে লিপ স্টিক ব্যবহারের দায়ে সতর্ক করে দেওয়া হয়েছিল।
গত বছর একজন শিক্ষিকা সেলোয়ার কামিজ পরিধান করায় একটি জেলা স্কুলে অপ্রীতিকর ঘটনা ঘটে।
