প্রতারণা ও জালিয়াতি মামলা থেকে অব্যাহতি পাননি মহিউদ্দিন খান আলমগীর
সরকারের দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলা থেকে অব্যাহতি পাননি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর।
বুধবার চাঁদপুরের অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট কোর্টে একটি মামলায় (জিআর ১৭৮/০২) ড. মহিউদ্দিনসহ পাঁচ জন হাজিরা দিয়ে অব্যাহতি চাইলে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
ড. মহিউদ্দিনের আইনজীবি অ্যাডভোকেট তোফায়েল আহমেদ বলেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরেই জোট সরকারের ইঙ্গিতে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে ।
