২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোর্ড সভাকে কেন্দ্র্র আরপিসিএল কার্যালয় উত্তপ্ত

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) এর বোর্ড সভাকে কেন্দ্র্র করে বুধবার এর ধানমন্ডি কার্যালয় উত্তপ্ত হয়ে উঠে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 08:27 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

পরিচালনা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসহাক মোল্লা দাবি করেন, তারা আদালতের আদেশ নিয়ে বোর্ড সভা করতে গিয়েছিলেন। কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) কর্তৃপক্ষের নির্দেশে তাদের অফিসে ঢুকতে এবং সভা করতে বাধা দেয়া হয় যা আদালত অবমাননার শামিল।

অন্যদিকে আরপিসিএল কার্যালয়ে উপস্থিত আরইবি’র প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট রাব্বি মিয়া বলেন, তারা (মোল্লা) আরপিসিএল বোর্ডের বহি®কৃত সদস্য। আমরা আদালতের  এমন কোন আদেশ পাইনি যাতে তাদেরকে পুন:বহাল করা হয়েছে।