বেনাপোলে গর্তে পড়ে গিয়ে দুভাইয়ের মর্মান্তিক মৃত্যূ
যশোরের বেনাপোলে গর্তের মধ্যে পড়ে গিয়ে কুদ্দুস (৫) ও অহিদুল (৩) নামে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যূ হয়েছে। বুধবারের এ ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
পুলিশ জানায়, শার্শা উপজেলার বালুন্ডা নামক গ্রামে ঘটনাটি ঘটে। দুপুরের দিকে দুভাই বাড়ীর পাশে খেলা করার সময় বড়জন কুদ্দুস একটি গভীর গর্তে পড়ে যায়। ছোটভাই অহিদুল পরে ভাইকে বাঁচাতে গর্তে ঝাঁপ দিলে ঘটনাস্থলে দুজনেরই মৃত্যূ হয়।
নিহতদের বাবা আমিনুর পেশায় একজন কৃষক। দুই শিশু সন্তানকে হারিয়ে বাবা আমিনুর ও তার স্ত্রী এখন পাগল প্রায়।
