জঙ্গিদের আস্তানা থেকে উদ্ধার করা ডায়েরির বিবরণ
রাজশাহীর পবা এলাকায় জঙ্গিদের গোপন বৈঠক চলাকালে আটক ১১ জঙ্গির মধ্যে একজনের কাছ থেকে উদ্ধার করা ডায়েরিতে জেহাদি সঙ্গীত, কবিতা ছাড়াও সাংগঠনিক নানা তথ্যের উল্লেখ রয়েছে।
ডায়েরিটা ছিল বাংলা ভাই’র ক্যাডার এনামুলের। সে আওয়ামী লীগ কর্মী ইয়াসিন হত্যা মামলার আসামী।
জানা যায়, ডায়েরির একটি পাতায় রয়েছে চলতি বছরের জানুয়ারি মাসের সাংগঠনিক রিপোর্ট।
সাংগঠনিক রিপোর্টে জানুয়ারি মাসে মোট কর্মীর সংখ্যা ১৯ জন বলে উল্লেখ ছিল। এর মধ্যে নতুন কর্মী সাতজন। রয়েছে বৈঠকের বিভিন্ন সূচি।
এছাড়া রয়েছে শামসুদ্দিন আহম্মেদ মুসাফির-এর লেখা বই ধর্ষিতা-বীরাঙ্গনা’র নাম।
ডায়েরিতে আরও আছে, জেহাদি সঙ্গীত, কবিতা, গজলসহ জেহাদের নানা কলাকৌশলের তথ্য।
ডায়েরির সাথে পাওয়া গেছে জঙ্গি এনামুলের মাকে লেখা একটি চিঠি। পুলিশ ডায়েরির সাথে জব্দ করেছে অধ্যাপক মাওলানা আতিকুর রহমান ভূঁইয়ার লেখা কোরান ও হাদীছ সঞ্চয়ন’ নামের একটি বই।
জঙ্গিদের সোমবার রাত ১১টার দিকে রাজশাহীর পবা থানাধীন নওহাটা থেকে আটক করা হয়।
