কুড়িগ্রামে টর্নেডো, আহত ৩০ জন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সোমবার রাত নয়টায় টর্নোডের আঘাতে দুটি গ্রাম লণ্ড ভণ্ড হয়ে গেছে।
এসময় শিশুসহ ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে পাঁচ জনকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টর্নেডো কবলিত শিমুলবাড়ি ইউনিয়নের রামপ্রসাদ ও সোনাইগাজী গ্রামের শতাধিক বাড়ি ঘর ও প্রচুর গাছপালা ভেঙ্গে গেছে। ঘরহারা পরিবারগুলো আশ্রয় নিয়েছে আত্মীয়-স্বজনদের বাড়িতে।
উপজেলা নির্বাহী আফিসার মাহমুদ হাসান জানান, টর্নেডোতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
