সিলেটে আবুল খায়ের গ্রুপের কর্মকর্তা খুন
সিলেটের জকিগঞ্জে আবুল খায়ের গ্রুপের একজন কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহতের নাম আব্দুল মালেক।
স্থানীয় সূত্র জানায়, এলাকাবাসী মঙ্গলবার সকালে রাস্তায় আব্দুল মালেকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
তার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঘা গ্রামে বলে জানা গেছে।
