২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনকন্ঠ’র স্টাফ রিপোর্টার আলমগীর স্বপনকে লাঞ্ছিত করার প্রতিবাদে জাবিতে অবস্থান ধর্মঘট পালন

দৈনিক জনকন্ঠ’র সাবেক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং বর্তমান স্টাফ রিপোর্টার আলমগীর স্বপনকে ছাত্রদল ক্যাডাররা লাঞ্ছিত করার প্রতিবাদে সোমবার বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা কালোব্যাজ ধারণ করে এক ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 07:05 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী সাংবাদিকরা প্রশাসনিক ভবনের সামনে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তাদের কর্মসূচী পালন করে।

এসময় সাংবাদিকরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দোষীদের শাস্তির দাবি করে সাত দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের আল্টিমেটাম দেয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনে কর্মসূচী গ্রহণ করা হবে বলে সাংবাদিকরা জানান।

রোববার সমাজ বিজ্ঞান চত্বরে জাবি ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিক আলমগীর স্বপনকে মারধর করে।