জাপান বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে জেইউএএবি
বাংলাদেশস্থ জাপানি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।
রোববার এসোসিয়েশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ মাধ্যমিক পর্যায়ের একাদশ ও দ্বাদশ বর্ষের শিক্ষার্থীরা এ রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। রচনার বিষয় ‘উন্নয়নের পথে প্রাকৃতিক দুর্যোগ কোন বাধা নয় ঃ জাপান প্রেক্ষিত’।
আগ্রহী শিক্ষার্থীদেরকে বাংলা ভাষায় ন্যুনতম ১,০০০ শব্দের একটি রচনা লিখে আগামী ২০ আগস্টের মধ্যে জেইউএএবি, রওশন টাওয়ার (৬ষ্ঠ তলা), ১৫২/২/এ গ্রীন রোড, পান্থপথ, ঢাকা ১২০৫-এই ঠিকানায় পাঠাতে হবে। বিশেষ প্রয়োজনে ৯১৪২৭৯২ নম্বরে ডায়াল করে অথবা ই-মেইল (info@juaab.org ) করে যোগাযোগ করা যেতে পারে।
