সংজ্ঞাসহ আদালত আবমাননা আইনের সংশোধনী প্রস্তাবনা তৈরি করেছে সরকার
সরকার আদালত অবমাননা আইনের সুনির্দিষ্ট সংজ্ঞা ও আবমাননার ক্ষেত্রগুলো উল্লেখ করে আইনের একটি সংশোধনী প্রস্তাবনা তৈরি করেছে।
আইন মন্ত্রণালয় সূত্র রোববার জানায়, আইনটি অমান্য করলে বিদ্যমান ছয় মাসের জেল অথাবা দুই হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড অক্ষুন্ন রেখে প্রস্তুতকৃত সংশোধনী প্রস্তাব সোমবার মন্ত্রী পরিষদের সভায় উত্থাপন করা হবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বিডিনিউজকে জানান, যদি মন্ত্রী পরিষদ খসড়া প্রস্তাবনা অনুমোদন করেন, তবে এটা পেশাজীবী পরিষদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হবে। পরে আইনটি পাশের জন্য সংসদে একটি বিল উত্থাপন করা হবে।
তিনি বলেন, আদালত অবমাননা আইন এর সংশোধনী হবে বিচার বিভাগ সংস্কারে বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।
সূত্র জানায়, যে কোন মামলায় আদালতের রায়, বিচার, ডিক্রি, আদেশ, নির্দেশনা ও রিট কোনও ব্যক্তি অমান্য ও অবজ্ঞা করলে তা আদালত অবমাননা হিসেবে বিবেচিত হবে বলে প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে।
প্রস্তবনা অনুসারে, কোন মানুষের মনে এমন ধারনা তৈরি করা হয় যার মাধ্যমে আদালতকে অবজ্ঞা করে বা অনাস্থা জ্ঞাপন করে তাও আদালত আবমাননা হিসেবে গণ্য হবে।
সূত্র আরও জানায়, যদি দায়িত্ব পালনকালে কোন বিচারপতির বিরুদ্ধে কুৎসা রটানো হয় অথবা বিচারকার্য পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং স্থবিরতা তৈরি হয় তবে তা আদালত আবমাননা হিসেবে বিবেচিত হবে।
সূত্র জানায়, আদালতের স্বাভাবিক কার্যক্রম সম্পর্কে সঠিক উক্তি অথবা সংযত ভাষায় সংবাদ প্রকাশিত হলে তা আদালত আবমাননা হিসেবে গণ্য হবে না।
সংবিধানের ১০৮ ধারা অনুসারে সুপ্রিম কোর্ট হচ্ছে সত্যতা যাচাই আদালত এবং এই কারণে সুপ্রিম কোর্টের ক্ষমতা রয়েছে যে কোন ব্যক্তিকে আদালতের অবমাননার দায়ে শাস্তি দিতে পারে।
আদালত অবমাননা আইন, ১৯২৬ অনুসারে বর্তমানে আদালত আবমাননা মামলা পরিচালিত হয়, যা অসম্পূর্ণ ও নিুমানের।
