২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বিরল প্রজাতির বাঘ ধরা পড়েছে

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালের চৌগারার পাড় গ্রামের ফালু মেম্বারের বাড়ি থেকে গ্রামবাসীরা শুক্রবার গভীর রাতে বিরল প্রজাতির একটি বাঘ ধরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 06:48 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

আড়াই ফুট লম্বা ধুসর ডোরাকাটা বাঘটির ওজন প্রায় ১৮ কেজি।

প্রত্যক্ষদর্শিরা জানায়, বাঘটিকে গ্রামের মধ্যে ধাওয়া করে টেটা বিদ্ধ করে পাকড়াও করা হয়। বাঘটির বাম পায়ে টেটা বিদ্ধ হয়।

শনিবার দুপুরে তথ্যমন্ত্রী শামসুল ইসলামের স্থানীয় বাসায় বাঘটিকে নিয়ে যাওয়া হয়। পরে মন্ত্রী বন সংরক্ষন বিভাগের কর্মকর্তাদের হাতে বাঘটিকে বুঝিয়ে দিয়ে দ্রুত চিড়িয়াখানায় পাঠানোর নির্দেশ দেন।

বন কর্মকর্তা আমির হোসেন জানান, এটি বিরল প্রজাতির মেছো বাঘ। স্থানীয় বন জঙ্গলে এখনও এরকম কিছু বাঘ রয়েছে।