পিরোজপুরে লাঠির আঘাতে বৃদ্ধা খুন
পিরোজপুর সদর উপজেলার শিকদার মলি¬ক ইউনিয়নের চালিতাখালি গ্রামে শুক্রবার দুপুরে পৃথক দুটি ঘটনায় এক বৃদ্ধা নিহত ও অপর তিনজন আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, জায়গা জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আবেজান বিবি(৬০) ও তার পুত্র মোস্তফা (৪০) গুরুতর জখম হয়। তাদেরকে বাগেরহাটের বাবুয়া হাসপাতালে নেবার পথে আবেজান বিবির মৃত্যু হয়।
অপরদিকে, পশ্চিম চালিতাখালি গ্রামের চিহ্নিত সন্ত্রাসী কাওসার মোল¬ার নেতৃত্বে চার/পাঁচ জন মন্ত্রাসী হামলা চালিয়ে জানে আলম (৩০) ও শাহ আলম (৪২) নামে দুই সহোদরকে নির্দয়ভাবে প্রহার করে।
মারাত্মক জখম আবস্থায় তাদের পিরোজপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত জানে আলমের আবস্থা আশঙ্কাজনক।
সূত্র জানায়, শুক্রবার আমন ধানের বীজ বুনে বাড়ি ফেরার পথে তাদের উপর হামলা হয়।
