ভুয়া নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার
মানিকগঞ্জ জেলা খাদ্য নিয় ন্ত্রক কার্যালয়ে ভুয়া নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগদান করতে গিয়ে ধরা পড়েছে শহিদুল ইসলাম নামে এক প্রতারক।
বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, শহিদুল ইসলাম সংঘবদ্ধ প্রতারক চক্রের একজন সদস্য। তাকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
জেলা খাদ্য নিয় ন্ত্রক কার্যালয় ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের লাল ফুকার হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম নামের ঐ যুবক জেলা খাদ্য নিয় ন্ত্রক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এমএলএসএস পদে যোগদানের জন্য কাগজপত্র জমা দেয়। নিয়োগপত্রে ডিজির স্বাক্ষর দেখে সন্দেহ হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম খাদ্য ভবনে পরিচালক(প্রশাসন) আমিনুল হকের সাথে যোগাযোগ করে নিয়োগপত্রটি ভুয়া বলে নিশ্চিত হন।
আটককৃত শহিদুল ইসলাম জানায়, জনৈক বকুল ৪৫ হাজার টাকার বিনিময়ে তাকে খাদ্য বিভাগের এমএলএসএস পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখায়। সে আরো জানায়, তার মতো আরো ৬ জনকে ৫০ থেকে ৬০ হাজার টাকার বিনিময়ে এ ধরণের ভুয়া নিয়োগপত্র দেওয়া হয়েছে।
