শেখ হাসিনার সাথে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ প্রতিনিধি দলের সাক্ষাৎ
যুক্তরাজ্য ও অল ইউরোপিয়ান আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সাথে তার বাসভবন সুধাসদনে সাক্ষাত করেন।
প্রতিনিধি দলে ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম, অল ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ন সচিব শামীম হক ও হেনরি ডি কস্টা। সাক্ষাতকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান এবং সংসদ সদস্য অ্যাডভোকেট প্রমোদ মানকিন উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরোধী দলীয় নেতা এসময় অল ইউরোপীয়ান আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য এর নেতাদের কঠোর পরিশ্রম করার আহবান জানান। শেখ হাসিনা প্রতিনিধি দলকে দেশে বিদেশী বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে কাজ করার আহবান জানান।
