শিশু প্রতিনিধি দলকে বিদেশের মাটিতে দেশের সুনাম উজ্জ্বল করার আহ্বান জানিয়েছেন মান্নান ভূঁইয়া
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া ১১ সদস্যের শিশু প্রতিনিধি দলকে বিদেশের মাটিতে দেশের সুনাম উজ্জ্বল করার আহ্বান জানিয়েছেন।
জাপানগামী এ প্রতিনিধি দলটি মঙ্গলবার তার সচিবালয়ের কার্যালয়ে দেখা করার সময় তিনি এ আহ্বান জানান।
জাপানের ফুকুওয়াকায় ১৪ থেকে ২৭ জুলাই অনুষ্ঠেয় ১৭তম এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শিশু উৎসবে এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শিশু একাডেমীর পরিচালনা পরিষদ সদস্য সিরাজুল ইসলাম সেলিম।
