২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরিকের ব্যাপারে আইনজীবীরা কোনও সমঝোতায় পৌঁছতে পারে নি

এরশাদ ও বিদিশার পক্ষের আইনজীবীরা সোমবার এরিকের ব্যাপারে কোনও সমঝোতায় পৌঁছতে পারেন নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 10:04 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

এরশাদের পক্ষের আইনজীবী শেখ মো. সিরাজুল ইসলাম এবং বিদিশার পক্ষের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও আ্যডভোকেট রমজান আলী সুপ্রিম কোর্ট বার এসাসিয়েশ ভবনে এ বিষয়ে আলোচনায় বসেছিলেন।

শেখ মোঃ সিরাজুল ইসলাম বিডিনিউজকে বলেন, আমরা আলোচনা শুরু করেছি। এরিকের বাবা ও মা দু’জনেই তাদের সন্তানকে নিজের কাছে রাখতে চান। বিষয়টি পারস্পারিক সমঝোতার মাধ্যমেই সমাধান করা হবে।

তিনি বলেন, সমস্যাটি সমাধান হওয়া পর্যন্ত আমরা আলোচনা চালিয়ে যাব।