মুক্তকণ্ঠের অফিস উড়িয়ে দেয়ার হুমকি
দৈনিক মুক্তকণ্ঠের অফিস রোববার কে বা কারা উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুক্তকণ্ঠ জানায়, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি টেলিফোনে পত্রিকার বেশ কিছু সংবাদের ব্যাপারে প্রতিবাদ জানায় এবং সম্পাদকীয় নীতি পরিবর্তন না করা না হলে অফিস উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়।
