পররাষ্ট্রমন্ত্রীর সাথে মালির নতুন রাষ্ট্রদূতের সাক্ষাত
বাংলাদেশে নিযুক্ত মালির নতুন রাষ্ট্রদূত আমাদাউ মোদি পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।
পররাষ্ট্রমন্ত্রী নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাতের সময় তারা উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বৃদ্ধির ওপর গুরত্বারোপ করেন।
তেহরানের অধিবাসী আমাদাউ মোদি তাকে সাদরে গ্রহণ করার এবং সহযোগিতার আশ্বাস দেয়ায় পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানকে ধন্যবাদ জানান।
