সংসদে ফ্লাগ ভ্যাসেলস সংশোধনী বিল পাস
জাতীয় সংসদে রোববার দি ফ্লাগ ভ্যাসেলস (পোটেকশন) (সংশোধন) বিল, ২০০৫ পাস হয়েছে। এ আইনের মাধ্যমে ২০০৩ সালে সংশোধিত আইনটির কার্যকারিতা আরও দুই বছরের জন্য বৃদ্ধি করা হলো।
দুই দিন বিরতির পর স্পিকার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের ্অধিবেশন শুরু হলে নৌ-পরিবহন মন্ত্রী লে. কর্ণেল (অব:) আকবর হোসেন বিলটি সংসদে উপস্থাপিত করেন।
বিলটি ওপর জনমত যাচাই-বাছাই ও এর সংশোধনীর প্রস্তাব এনে আলোচনায় অংশ নেন কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গ বীর কাদের সিদ্দিকী ও জাতীয় পার্টির গোলাম হাবিব দুলাল।
জবাবে আকবর হোসেন বলেন, এ আইনের কারণে দেশী ও বিদেশী জাহাজের মাধ্যমে দেশের ব্যবসায়ীরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ব্যবসা করে যাচ্ছে। আগামী ১১ জুলাই দুই বছর মেয়াদী ওই আইনটির কার্যকারিতা শেষ হয়ে যাবে। নতুন আইনের মাধ্যমে এর কার্যকারিতা আরও দুই বছরের জন্য বৃদ্ধি করা হলো।
