বরিশাল শিক্ষা বোর্ড : ৩৭ বিদ্যালয়ের কেউ পাস করেনি
এবারের এসএসসি পরীক্ষায বরিশালের মোট ৩৭ টি বিদ্যালয়ের কোন পরীক্ষার্থী পাস করেনি। বরিশাল শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এসএসসি পরীক্ষায় ১৫৩ টি বিদ্যালয় থেকে কোন পরীক্ষার্থী পাস করেনি।
একাধিকবার শূণ্য ফলাফলধারী বিদ্যালয়ের ব্যাপারে বোর্ড চেয়ারম্যান কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
সুত্র জানায়, ২০০৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী ১,৪৭৮ টি স্বীকৃতিপ্রাপ্ত স্কুলসহ প্রায় ১৫ শ বিদ্যালয়ের মধ্যে ৩৭ টি বিদ্যালয় থেকে কোন পরীক্ষার্থী পাস করেনি।
২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বরিশাল জেলার ১৫ টি ,পটুয়াখালী এবং ভোলা জেলার ২৩, পিরোজপুরের ১৯, ঝালকাঠির ১৭, এবং বরগুনার ৭ টি বিদ্যালয় থেকে কোন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়নি।
এ প্রসঙ্গে শনিবার বোর্ড চেয়ারম্যান অধ্যক্ষ মো. আনোয়ারুল হক বলেন, যে সকল বিদ্যালয়ের ফলাফল একাধিকবার শুন্যের কোঠায় থাকছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
