সৌদি আরবে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতে আগ্রহীদের প্রশিক্ষণ দেবে বায়রা
গৃহপরিচারিকা হিসেবে সৌদি আরবে কাজ করতে আগ্রহীদের দক্ষতা বৃদ্ধির লক্ষে বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) শিগগিরই একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে যাচ্ছে।
সৌদি আরবে পেশাজীবী গৃহপরিচারিকা নিয়োগ বৃদ্ধি করার সাম্প্রতিক সিদ্ধান্তের প্রেক্ষিতে এ উদ্যোগ নিয়েছে বায়রা ।
বায়রা সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন এমপি বিডিনিউজকে শুক্রবার বলেন, সৌদিতে কাজ করতে ইচ্ছুক গৃহপরিচারিকাদের জন্য আমরা একটি অরিয়েন্টেশন কোর্স চালু করতে যাচ্ছি। যাতে করে তারা সৌদিতে গিয়ে সেখানকার সমাজিক, সাংস্কৃতিক ও কর্ম পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে।
তিনি বলেন, আমাদের আনেক গৃহপরিচারিকাই জানে না কিভাবে বাহিরের অপরিচিত সমাজ, সংস্কৃতি ও কর্ম পরিবেশে শান্তিপূর্ণ ভাবে কাজ করতে হয়। এই উদ্যোগের ফলে প্রশিক্ষণ নিয়ে যাওয়া আমাদের দক্ষ গৃহপরিচারিকারা সহজেই পরিবর্তিত পরিবেশে খাপ খাইয়ে নিতে পারবেন। এতে আমাদের সৌদি পৃষ্টপোষকদের অভিযোগের মাত্রাও কমে আসবে।
তিনি আরও জানান, গৃহপরিচারিকাদের জন্য ঢাকায় প্রতিষ্ঠিত নতুন প্রশিক্ষণ কেন্দ্রটি আগস্টের মাঝামাঝি সময়ে উদ্বোধন করবেন সৌদি আরব ন্যাশনাল রিক্রুটমেন্ট কমিটি’র চেয়ারম্যান ওয়ালিদ আল-সয়াইদান ।
সৌদি রিক্রুটমেন্ট ব্যুরো ঘোষণা দিয়েছে, বায়রার সাথে চুক্তি অনুযায়ী তিন বছর মেয়াদে নিয়োগকৃত গৃহপরিচারিকাদের মাসিক বেতন ৫০০ সৌদি রিয়েল যা ১০০ ডলারেরও বেশি।
বায়রা সুত্র জানায়, বাংলাদেশের গৃহপরিচারিকারা বর্তমানে সৌদিতে প্রতি বছর ২০ লাখ টাকা আয় করছে।
তিনি বলেন, আমরা এরই মধ্যে রাজধানীর কাকরাইল এলাকায় একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছি এবং আশা করছি আগস্টের মাঝামাঝি সময়ে এটা চালু কারতে পারবো।
